![]() নলছিটিতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
৩ October ২০২৫ Friday ৫:২৮:১৮ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে জীবন যাপন করতেন। দুপুরে প্রতিবেশীরা,তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে দরজা দিয়ে তাকিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার আপনজন বলতে তেমন কেউ নেই। তিনি একাই বসবাস করতেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

