![]() মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা জনগনের সামনে উপস্থাপন করলেন জেলা বিএনপি
৭ October ২০২৫ Tuesday ১০:০৮:০০ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন করলেন নবগঠিত জেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জনসভায় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এলিজা জামান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরে উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পিরোজপুর জেলা বিএনপির নব গঠিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

