" />
AmaderBarisal.com Logo

বাউফলে নিখোঁজের ৬৪ ঘন্টা পর রাসেলের মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৪ October ২০২৫ Tuesday ৭:৫১:৩৩ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের ৬৪ ঘন্টা পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় রাসেল।
রাসেল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , নিহত রাসেলসহ চারজন শনিবার (১১ অক্টোবর) সন্ধা ৭টা দিকে ১৫ হালি ইলিশ মাছ নিয়ে কালাইয়া ফেরার পথে নৌ পুলিশের টহলরত একটি দল স্পিডবোট তাদের ঘিরে ফেলে। এ সময় ভয় পেয়ে রাসেল নদীতে ঝাঁপ দেয়। অপর দুইজন পাশ দিয়ে যাওয়া খেয়াপাড়া পাড়ের নৌকায় লাফ দিয়ে সটকে পরে। ট্রলারের চালক রাকিব ট্রলারে থেকে যায়।
ট্রলার চালক রাকিবের অভিযোগ, তিনি রাসেলকে খোঁজার জন্য পুলিশকে বারবার বললেও পুলিশ কোন গুরুত্ব না দিয়ে বলেন , ও সাঁতরিয়ে উঠে যাবে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও রাসেলকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তেতুঁলিয়া নদীর বাতির খাল এলাকায় তার মরদহ স্থানীয়রা দেখে খবর দিলে পরিবারের লোকজন সনাক্ত করেন। পরে নৌ পুলিশ রাসেলের মরদেহ উদ্ধার করে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন অভিযোগ অস্বিকার করে বলেন,‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে তাদের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে মো. ইউনুচ, মো. লোকমান ও মো. মোশারেফ নামের তিন জেলেকে আটকের পর উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ স্পিডবোটে করে ফাঁড়িতে পৌঁছে দিয়ে আবার নদীতে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন। পরে স্পিডবোড থামিয়ে রাসেলকে উদ্ধারের চেষ্টা করে।’তিনি আরও বলেন, রাসেলকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও নৌ পুলিশের একটি দল অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। গতকাল মঙ্গলবার সকালে তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।