![]() ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
১৪ October ২০২৫ Tuesday ৯:২৮:০৯ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

