টাইফয়েড টিকাদানে দেশের মধ্যে প্রথম হতে চায় বরিশাল বিভাগ
আমাদেরবরিশাল.কম
১৫ October ২০২৫ Wednesday ৯:৪৯:০৬ PM
নিজস্ব প্রতিনিধি:
শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকাদান কর্মসূচী সফল করতে ও সচেতনতামূলক প্রচার প্রকল্পের অংশ হিসেবে বরিশাল বিভাগীয় পর্যায়ে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বুধবার) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ছিলেন এনআইএমসি এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ইউনিসেফ বরিশালের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন। এসময় সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বরিশাল বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার তার বক্তব্যে বলেন, টাইফয়েড টিকা হালাল। মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক মুসলিম দেশ এই টিকা গ্রহণ করেছে। এই টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই টিকা নিয়ে কোন প্রকার গুজব ছড়ানো যাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যান্য সময়ের মত এবারও এই কর্মসূচী বাস্তবায়নে বরিশাল বিভাগ বাংলাদেশের মধ্যে প্রথম হতে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।