" />
AmaderBarisal.com Logo

আমতলীতে বাসচাপায় বৃদ্ধা নিহত


আমাদেরবরিশাল.কম

১৬ October ২০২৫ Thursday ৪:৩৬:১১ PM

আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ওই সড়কের আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রূপবানু আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত কাদের হাওলাদারের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০ বছরের বৃদ্ধা রূপবানু রাস্তা পার হচ্ছিলেন।

ঠিক ওই সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগতির বৈশাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান। পরে স্থানীয়রা গাড়িটি খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে আটক করলেও ড্রাইভার হেলপার পালিয়ে যান। 

আমতলী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।