" />
AmaderBarisal.com Logo

লালমোহনে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪


আমাদেরবরিশাল.কম

১৯ October ২০২৫ Sunday ৪:১৯:৪৬ PM

লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরো ৪ যাত্রী।

নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। জানা গেছে, রোববার সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। সিএনজিটি লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী মো. কবির হোসেন। তবে ঘটনার পর ট্রাক ও সিএনজির চালক পালিয়ে যান। এছাড়া স্থানীয়রা সিএনজির আরো ৪ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এছাড়া ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।