" />
AmaderBarisal.com Logo

বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৯ October ২০২৫ Sunday ৭:৪১:৩৩ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের একদিন পর নাহিদ মৃধা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার দুপুর দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে।


মৃত নাহিদ মৃধা উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধা ও সালমা বেগম দম্পতির ছোট ছেলে। সে স্থানীয় উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে নাহিদ নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন দুপুরে বিদ্যালয়ের পাশে ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।