![]() ইলিশ নিধনফের মেঘনায় অভিযানিক টিমের ওপর হামলা গুলিবর্ষণ
১৯ October ২০২৫ Sunday ১১:৪৭:৫৩ PM
![]() মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানিক টিমের ওপর আবার ও হামলা চালিয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধনকারী জেলেরা।রবিবার(১৯অক্টোবর) বিকেলে উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। ![]() এতে আহত হয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ কমপক্ষে ১৫ জন। আত্নরক্ষার্থে কোস্ট গার্ড ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন।আহতদেরকে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান, দুটি স্পীড বোটে আমরা মেঘনায় অভিযানে যাই। বিকেল সাড়ে ৩ টার দিকে ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে পৌঁছালে অবৈধভাবে মা ইলিশ শিকারের ২০ টি ট্রলার অভিযানিক টিমের স্পীড বোট ধাওয়া করে। ![]() এক পর্যায়ে অভিযানিক টিমের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা।জেলেদের ট্রলারের সবার হাতে বাঁশের লগি বৈঠা ও লাঠি ছিল। প্রতিটি ট্রলারে কমপক্ষে ২০ জন করে লোক ছিল। তিনি আরও জানান, হামলাকারীদের মোকাবেলা করতে কোস্ট গার্ডের সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি করেছেন। একপর্যায়ে সেখান থেকে অভিযানকারী টিম কোনোরকম ফিরে আসে।হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও স্পীড বোটের ড্রাইভার সোহেলসহ ১৫ জন আহত হয়েছেন।মা ইলিশ রক্ষা অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।উল্লেখ্য:৭ অক্টোবর আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে হামলা করে জেলেরা। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৫ জন কোস্টগার্ডের সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িত ৭ জেলকে আটক করা হয়েছিল। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||



