" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যায় যুবকের যাবজ্জীবন


আমাদেরবরিশাল.কম

২১ October ২০২৫ Tuesday ৪:৩২:৪৯ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে স্ত্রীকে ‍কুপিয়ে হত্যার দায়ে মো. ফিরোজ আলম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ আলম বরগুনার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।


আদালত সূত্রে জানা গেছে, ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে ফিরোজ আলম তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার দায় থেকে নিজে বাঁচতে জমি নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ।

হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ফিরজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাক্ষ্য প্রমাণে তিনি দোষী সাব্যস্ত হলে আদালত এ রায় দেন।


মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন: পাবলিক প্রসিকিউটর অ্যাড. আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।