" />
AmaderBarisal.com Logo

বিএম কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০২৫ Friday ১২:২২:০২ AM

নিজস্ব প্রতিনিধি:

বিএম কলেজের অনার্স তৃতীয়বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে একই কলেজের ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতায়ালি মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করলে বিচারক মামলাটি  আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ প্রদান করেন। ২২ বছরের যুবতী বিএম কলেজের দর্শন বিভাগের তৃতীয়বর্ষের ছাত্রী মামলায় উল্লেখ করেন-আসামি বেতাগি থানার বরগুনার বাসিন্দা এবং একই কলেজের মাস্টার্স  এর ছাত্র। আসামি এবং বাদী বিএম কলেজের তালভিটা মসজিদ এর একটি বাড়িতে ভাড়া থাকে। ২০১৮ সাল থেকে বাদির সাথে আসামির পরিচয় হয় । ২০২৫ সালের ১৭ অক্টোবর আসামি বাদির রুমে আসে। এরপর বিয়ের  কথা বলে বাদিকে ধর্ষণ করে। এভাবে বেশ কয়েকবার বাদিকে ধর্ষণ করে আসামি । পরে বিয়ের কথা অস্বীকার করলে বাদী বৃহস্পতিবার আদালতে মামলা করলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।