![]() আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর:পিরোজপুরে হাসনাত
৩১ October ২০২৫ Friday ৪:৪১:২৫ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।’ তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা হবে। আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব বাড়বে।’ বিএনপি ও জামাতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না এমন প্রশ্নে এনসিপির এই নেতা না সূচক জবাব দেন। বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিনাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। সভায় এনসিপিকে আরও শক্তিশালি করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শীঘ্রই জেলা কমিটি ঘোষণা করার কথাও উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

