![]() কাঠালিয়ায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট
২ November ২০২৫ Sunday ১২:২৪:৪০ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান মারুফ, কিশোর মাহমুদ, হাসিব ভুট্টো, রিয়াজ মোরশেদ সাদ্দামসহ আরো অনেকে। উদ্ধোধনীয় খেলায় মোকামিয়া একাদশ নুরনবী ফুটবল একাডেমী ঝালকাঠিকে ১-০ গোলে পরাজিত করেন। খেলা দেখতে মাঠের চার পাশে হাজার হাজার দর্শক অংশ গ্রহন করেন। টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৮ উপজেলার ৮টি দল অংশ গ্রহন করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

