Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:১৭ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে: ভোলায় হাসনাত
২ November ২০২৫ Sunday ৬:১৩:০৭ PM
Print this E-mail this

সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে: ভোলায় হাসনাত


ভোলা প্রতিনিধি:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এ সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুযারিতে নির্বাচন হতে হবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


জুলাই সনদের আদেশ জারির প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ইতিহাসের কি নির্মম বাস্তবতা যে বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে (মো. সাহাবু্দ্দিন) বায়াত নিয়ে জুলাই সনদ নিতে চায় এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পুর হাতে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এ উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি।


তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র দেওয়ার বৈধ রয়েছে গণঅভ্যুত্থানের। গণঅভুত্থানের মধ্য দিয়ে যেহেতু ড. মুহাম্মদ ইউনুস এসেছেন তিনি এটির আদেশ দিবেন এবং দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে, কোনো অধ্যাদেশ নয় ও প্রজ্ঞাপন নয়।

এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আ্যড. মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় ও জেলাসহ ইউনিয়নের অন্যান্য নেতারা। এর আগে তিনি সকালে বরিশাল থেকে স্পিডবোটে ভোলায় আসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com