![]() রাঙ্গাবালীতে আনন্দ মিছিল: পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ
৩ November ২০২৫ Monday ১১:৩৭:৩৭ PM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন। সোমবার রাত ৭টার দিকে এ খবরে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‘এই মুহূর্তে খবর এলো, মোশাররফ ভাই মনোনয়ন পেল’ এই স্লোগান দিতে থাকেন। এদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় চার ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

