" />
AmaderBarisal.com Logo

সময় স্বল্পতার কারণে বিপিএল থেকে আমি ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করেছি : মিজানুর রহমানের পোষ্ট


আমাদেরবরিশাল.কম

৯ November ২০২৫ Sunday ২:৪৮:৫৬ PM

ক্রিড়া ডেস্ক:

টানা দুইবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে শিরোপা জেতা ফরচুন বরিশাল নেই আসন্ন আসরে। তাদের ছাড়াই হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ লিগ।

তবে বরিশাল না থাকায় হতাশ সমর্থকরা। বিপিএলে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের লড়াই মানেই ছিল বাড়তি উত্তেজনা। যা এবার মিস করবেন দর্শকরা। বিপিএলে নামীদামি তারকা দলে ভেড়াতে সিদ্ধহস্ত বরিশাল। তবে এবার তাদের না থাকা বিপিএলের কিছুটা হলেও রং হারাবে।

সময় স্বল্পতার কারণে আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। 

বিপিএলে না থাকার কারণ জানিয়েছে তারা। ফরচুন বরিশালের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিওতে মিজানুর রহমান বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ২০২৬ সালে যে বিপিএল হবে তাতে আমরা অংশ নিচ্ছি না। সময়ের কারণে- এক মাসের মধ্যে বিপিএল করা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো বিসিবির পক্ষে সম্ভব। সে কারণে নাম প্রত্যাহার করে নিতে আমি বাধ্য হয়েছি।

তবে পরের বিপিএলে থাকার আশা প্রকাশ করেছেন মিজানুর রহমান। সেই সাথে আসন্ন বিপিএলের সাফল্যও কামনা করেছেন এ ক্রিকেট সংগঠক।

মিজানুর রহমান বলেন, ‘আমি আশা করি, পরের বছরে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। শক্তভাবে, এখন যেভাবে আছি সেভাবে। আমি আশা করছি, এই বিপিএলটা যেনো বিসিবি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।