Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৪:২২ PM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় ধানখেতে হরিণ শাবক
১৩ November ২০২৫ Thursday ৯:৪৫:০৭ PM
Print this E-mail this

মনপুরায় ধানখেতে হরিণ শাবক


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা একটি হরিণ শাবক ধানখেত থেকে উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার ভোর ৬টায় উপজেলার আলমবাজার সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের কাছে ধানখেত থেকে ওই হরিণ শাবকটি উদ্ধার করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হরিণ শাবকটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া পচা কোড়ালিয়া বিটের আওতায় চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজার এলাকায় ধানখেতের পরিত্যক্ত জালের সঙ্গে আটকা পরে হরিণ শাবকটি। পরে স্থানীয়রা পচা কোড়ালিয়া বিটে দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তাদের খবর দিলে ভোর ৬টায় হরিণ শাবকটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টায় পচা কোড়ালিয়া বিটের অধীন চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম জানান, আনুমানিক ৩ মাসের হরিণ শাবকটি কুকুরের তাড়া খেয়ে আলমবাজার মিনি বন থেকে লোকালয়ে চলে এসে জালের সঙ্গে আটকা পড়ে। পরে সেখান থেকে উদ্ধারের পর হরিণ শাবকটি চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণ শাবকটি নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com