ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
আমাদেরবরিশাল.কম
১৪ November ২০২৫ Friday ৩:৪১:২৫ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
রাজধানীর গুলশানে ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা সাইদুল ইসলাম সৌরভকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউফল উপজেলা ছাত্রদল। শুক্রবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী পলাশ, উপজেলা ছাত্রদলের পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ্ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নিয়াজ হোসেন খান প্রমুখ। বক্তরা ছাত্রদল নেতা সৌরভ হত্যাকারীতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সাইদুল ইসলাম সৌরভ বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন। তার বাবার নাম শাহাবুদ্দিন হাওলাদার। উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে শুলশানের ৫৫ নম্বর সড়কের পাশে বনানী লেকপাড়ে দুর্বত্তদের হাতে সৌরভ হত্যাকা-ের শিকার হন। পরে রাত দেরটার দিকে সৌরভের লাশ উদ্ধার করে পুলিশ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।