![]() বরিশালে অবহেলায় ব্যবহার অনুপযোগী ২৭২ টন সার
২১ November ২০২৫ Friday ১১:৫৮:১৪ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ নন-ইউরিয়া সার ব্যবহার অনুপযোগী হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নষ্ট হয়ে যাওয়া ২৭২ টন সার মাটিচাপা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি―অবহেলা নয়, ঘূর্ণিঝড় রিমালের সময় গুদামে পানি উঠে তলিয়া যাওয়া ৩ হাজার ২০০ টনের মধ্যে ২৭২ টন সার নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানিতে ভিজে যাওয়ার পর সারগুলো যথাযথভাবে সংরক্ষণ না করায় নষ্ট হয়ে গেছে। জানা গেছে, গত বছর মে মাসে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ার এবং বৃষ্টির পানিতে তলিয়ে যায় বরিশালে নিম্নাঞ্চল। ওইসময় কীর্তনখোলা নদীতীরবর্তী কেডিসি এলাকার বিএডিসির সার গোডাউনের ভেতরও পানি প্রবেশ করে। এতে গোডাউনে রাখা সারিবদ্ধ সারের বস্তার মধ্য থেকে নিচে থাকা বস্তাগুলো পানিতে ভিজে যায়। স্থানীয়দের অভিযোগ, পানিতে ভিজে যাওয়ার পর সারগুলো যথাযথভাবে সংরক্ষণ না করায় নষ্ট হয়ে গেছে। জানা গেছে, গত বছর মে মাসে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ার এবং বৃষ্টির পানিতে তলিয়ে যায় বরিশালে নিম্নাঞ্চল। ওইসময় কীর্তনখোলা নদীতীরবর্তী কেডিসি এলাকার বিএডিসির সার গোডাউনের ভেতরও পানি প্রবেশ করে। এতে গোডাউনে রাখা সারিবদ্ধ সারের বস্তার মধ্য থেকে নিচে থাকা বস্তাগুলো পানিতে ভিজে যায়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

