![]() মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর
২৪ November ২০২৫ Monday ১২:৪২:১৮ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১০টায় বাংলাদেশ মুজাহিদ কমিটির নলছিটি শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না। এ দেশে চাঁদাবাজ দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভালো মানুষকে ভোট দেওয়ার। কাঠিপাড়ার পীর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিভিন্ন আলেমরা ওয়াজ নসিয়ত করেন। মাহফিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজির জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন দলটির আমির রেজাউল করিম। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

