![]() মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন
২৪ November ২০২৫ Monday ৭:৪৩:২০ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ নতুন ভবনের উদ্বোধন করেন। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শামীম মিয়া মৃধা, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর, জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, মডেল মসজিদের ইমাম মুফতি শাহীন আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি বকুল গাছের চারা রোপন করেন। মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে মঠবাড়িয়া উপজেলা পরিষদের ৬ তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এ নির্মাণ প্রকল্পে ৭ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৩০ টাকা বরাদ্ধে ২০২২ সালের জুন মাসে নির্মাণকাজ সম্পন্ন হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

