![]() আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল আহমেদ ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার
২৪ November ২০২৫ Monday ৮:০৯:৩৮ PM
![]() বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল আহমেদ ফকিরের দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেলার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল আহমেদ ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। জালাল উদ্দিন ফকিরের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশা করি দলের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

