![]() পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ঝালকাঠির যুবদল নেতা শামীম
২৫ November ২০২৫ Tuesday ৪:১৩:১৯ PM
ঝালকাঠি প্রতিনিধি : ![]() চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার পদ ফিরে পেয়েছেন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে বহিষ্কার করা মো. শামীম তালুকদারকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘শামীম তালুকদার দলের দুঃসময়ে হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বে যুবদল শক্তিশালী হয়েছে। আমরা তাঁর পদ ফিরে পাওয়ায় খুবই খুশি।’ যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, ‘দীর্ঘদিন বহিষ্কার ছিলাম। পদ ফিরিয়ে দেওয়ায় আমি খুশি। দলের কঠিন সময়ে পাশে ছিলাম, ভবিষ্যতেও দলের স্বার্থে কাজ করে যাব।’ উল্লেখ্য, গত ৯ আগস্ট হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

