" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে


আমাদেরবরিশাল.কম

২৬ November ২০২৫ Wednesday ৪:১৭:৪২ PM

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ

নানা আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় প্রাণী সপ্তাহ  উদযাপিত হয়েছে। 

আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজন করেন। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এইচ এম জামশেদ আজাদের সভাপতি অনুষ্ঠিত সভায় 

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ যোবায়ের, নির্বাচন কর্মকর্তা, আব্দুস সাত্তার,  প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, পরিসংখান কর্মকর্তা মামুন হোসেন। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।