![]() বরিশাল-৩: সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ
২৯ November ২০২৫ Saturday ১১:৫৫:২২ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারী কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর নামক স্থানে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ হয়। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোহসীন আলম, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে বরিশাল-৩ আসনের মানুষের পাশে থেকেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও যোগ্যতাকে মূল্যায়ন করে আগামী নির্বাচনে তাকে বিএনপির মনোনীত প্রার্থী করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

