" />
AmaderBarisal.com Logo

বাউফলে কৃষকের ২০ হাজার তরমুজ চারা বিনষ্ট করেছে দুর্বৃত্ত


আমাদেরবরিশাল.কম

২৯ November ২০২৫ Saturday ৫:৫৯:০৬ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় জাহাঙ্গীর বয়াতি (৬০) নামে এক কৃষকের ২০ হাজার তরমুজ চারা বিনষ্ট করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা কৃষকের এক ব্যারেল (২০০ লিটার) ডিজেল নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের চরমমিনপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক জাহাঙ্গীর বয়াতি গতকাল শনিবার বাউফল থানায় অভিযোগ দিলে পুলিশ সরজমিন তদন্ত করেন।
সুত্রে জানা গেছে, কৃষক জাহাঙ্গীর বয়াতি শুক্রবার সন্ধা পর্যন্ত চাষীদের নিয়ে চারা পরিচর্যা করে বাড়ি চলে যায়। শনিবার সকালে তরমুজ খেতে এসে দেখতে পায়, রোপণের জন্য তিনি বিভিন্ন জাতের ২০ হাজার তরমুজ চারা করেছেন তা সব গুলো বিনষ্ট অবস্থায় পরে আছে। এমনকি সেচ যন্ত্র চালাবার জন্য ডিজেল রাখা ছিল সেই ব্যারেল নিয়ে গেছে।
জাহাঙ্গীর বয়াতির অভিযোগ, তার প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি দোষীদের বিচার চান।
বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত ) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।