![]() ১০ কোটি টাকার নাজিরপুর অডিটোরিয়াম এখন মাদকের আখড়া
২৯ November ২০২৫ Saturday ১১:০৬:২৫ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার অডিটোরিয়াম ভবনটি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অডিটোরিয়াম ভবনটির কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো টাকা উত্তোলন করে নেয়ায় কাজ শেষ হওয়া অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তাই পরিত্যক্ত এ অডিটোরিয়াম ভবনটি এখন মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। জানা গেছে, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সরকারী, বেসরকারী প্রোগ্রামের জন্য পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি অডিটোরিয়াম ভবনের। উপজেলা প্রকৌশল কার্যালয়ের দরপত্রের মাধ্যমে অডিটোরিয়াম ভবনটি নির্মাণের কাজ পায় তৎকালীন পিরোজপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোটো ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন। ২০২০ সালের জুন মাসে কাজ শুরু করে ২০২২ সালের জুন মাসে শেষ কারার কথা থাকলেও ৩ বছর অতিবাহিত হলেও এখন কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগ আছে, ঠিকাদার কাজটি প্রায় ৩ বছর ফেলে রাখায় উপজেলা প্রকৌশল কার্যালয় কাজটি শেষ করতে বার বার তাগিদ প্রদান করে। কিন্তু ঠিকাদার তা তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে উত্তোলন করে নিয়ে যান টাকা। কিন্তু এ ব্যাপারে কথা বলতে রাজি নন উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

