![]() বাউফলে যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ১২ মণ শাপলা পাতা মাছ
৩০ November ২০২৫ Sunday ৪:৪৮:০৬ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১২ মণ ওজনের পাঁচটি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সারে ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছায়। বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো জব্দ করি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

