![]() বরিশালে এক বছরে বেকার বেড়েছে ৩ হাজার
১ December ২০২৫ Monday ৪:২০:৪৪ PM
বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের শিল্পাঞ্চলগুলোতে একের পর এক প্রতিষ্ঠান হঠাৎ করেই শ্রমিক ছাটাই করছে, বিনা নোটিশে। চাকরি হারাচ্ছেন হাজারো মানুষ। ফলে অনিশ্চয়তা ও হতাশায় ভুগছে কর্মজীবীরা। গত এক বছরে ছোট-বড় প্রতিষ্ঠান মিলিয়ে চাকরি হারিয়ে বরিশালে বেকারত্বে যুক্ত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। ষাট বছরের সালাম হোসেন কাজ করতেন শহরের অপসো স্যালাইন ফার্মার স্টোরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুতকারক) বিভাগে। তিনি জানান, অক্টোবর মাসের শেষের দিকে ৪ দিনের ছুটিতে পাঠানো হয় তাকে। এরপর হঠাৎ জানতে পারেন তিনিসহ ৫৭০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে চাকরি হারিয়ে দিশেহারা তিনি। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা সবই এখন প্রশ্নবিদ্ধ বলে জানান সালাম হোসেন।
তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে বরিশাল সিটি করপোরেশন থেকে ছাটাই হয় ১৬০ জন কর্মচারী। জুনে অমৃত পানির কারখানা বন্ধ হয়ে চাকরি হারান শতাধিক ব্যক্তি, অক্টোবরে অপসো স্যালাইন থেকে একসঙ্গে ছাটাই হয় ৫৭০ জন আর মেডিমেট থেকে ছাটাই হয় ১১ জন।
রুপাতলীর বটতলা এলাকায় অবস্থিত আরেকটি প্রতিষ্ঠান পদ্মা ব্লোয়িং লিমিটেড। শ্রমিক ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে গত ১০ অক্টোবর মালিকপক্ষের লোকজন হামলা করে শ্রমিকদের ওপর। সেসময় আহত হন প্রায় আট শ্রমিক।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

