![]() ভোলায় বিদ্যুৎ কেন্দ্রের মূলফটকে তালা, ভেতরে ইউএনও-ওসিসহ অবরুদ্ধ কর্মকর্তারা
১ December ২০২৫ Monday ৮:২৯:১২ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলা-বরিশাল সেতুর জন্য পদক্ষেপ ও দাবি মেনে বিদ্যুৎ বন্ধ না করায় বোরহানউদ্দিন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের মূলফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানসহ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা। বৈঠকে প্লান্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গেটে তালা লাগান বিক্ষোভকারীরা।
এর আগে সকাল থেকে ভোলা- বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। জেলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহনে আন্দোলন কর্মসূচি পালন করে সেতু বাস্তবায়নের দাবি জানান ভোলাবাসী।
পরে পূর্ব ঘোষণা অনুযায়ী শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে না গিয়ে তারা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে যান। বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

