পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি জরুরী সভা ডেকে বিএনপির পটুয়াখালী-২ আসনের মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহা. মুনির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবী করেন। রবিবার সন্ধায় বাউফল পৌরশহরের হাচন দালাল মার্কেটে উপজেলা বিএনপি কার্যালয় এক জরুরি সভা ডেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধা। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতারা। পরে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ জরুরি সভায় মনোনয়ন প্রত্যাখান ও পূনঃবিবেচনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য সচিব মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, সাবেক সদস্য সচিব নাইম তারেক, মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন খান, তাতী দলের আহ্বায়ক জামাল মুন্সী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনঈমূল ইসলাম মিরাজ, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান প্রমূখ বক্তারা বলেন, যিনি ২০০৮ সালের নির্বাচনে যিনি ধানের শীষের প্রার্থীর বিরোধতা করেছেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন সেই শহিদুল আলাম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা আমরা এই মনোনয়ন ঘৃণাভরে প্রত্যাখান করছি। কোনো দল বিরোধী ব্যক্তি উপজেলা বিএনপি মেনে নিবে না। তিনি বিএনপির কেউ না, বিগত ১৭ বছর তাকে কোনো আন্দোলন সংগ্রামে পাইনি। কোনো নেতাকর্মীর খোঁজ খবর নেননি। সুতারং তার মত একজন নেতাকে আমরা মেনে নিব না। আমরা এ মনোনয়ন পুনঃবিবেচনার দাবি করছি। এর আগে গত শনিবার সন্ধায় বিএনপির মনোয়নয়ন বাতিলের দাবী করে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষের নেতা কর্মীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।