![]() ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
১৩ December ২০২৫ Saturday ৫:১৮:৪২ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। শনিবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

