" />
AmaderBarisal.com Logo

শরীফ ওসমান হাদির সুষ্ঠতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও মিলাদ


আমাদেরবরিশাল.কম

১৩ December ২০২৫ Saturday ৫:৩১:০৯ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ- 

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেনী থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করেছেন ঢাকায় গুলিবৃদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এখানে রয়েছে তার অসংখ স্মৃতি। ছত্রজীবন থেকে ছিলেন অসম্ভব মেধাবী। সুবক্তার পাশাপাশি অন্যায়েয় বিরুদ্ধে কথা বলেছেন ছাত্র জীবন থেকেই। শরীফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। এখানেই কাটে তাঁর ছোটবেলা। তার গুলিবিদ্ধ হওয়ার খবরে বাকরুদ্ধ ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ঝালকাঠিবাসী। তারা এ ঘটনার সুষ্ঠভাবে তদন্ত করে বিচার দাবি করেছেন। পাশাপাশি শরীফ ওসমান হাদিও দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে দোয়া ও মোনাযাত করা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।