" />
AmaderBarisal.com Logo

হাদীকে গুলি করার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১৪ December ২০২৫ Sunday ১১:২৯:২৮ AM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে বাউফল পৌরশহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এমপি ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ঘাতককে দ্রুত সময়ের মধ্যে আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাউফল পৌর বি এন পির সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস প্রমুখ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।