![]() আগৈলঝাড়ায় শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার
১৫ December ২০২৫ Monday ৫:১৫:৫৭ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়ায় শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, উপজেলার রাজিহার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনোতোষ বিশ্বাস ও একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল ইসলাম মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামানন্দের আঁক গ্রাম থেকে রাজিহার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনোতোষ বিশ্বাস ও একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য ফকরুল ইসলাম মামুনকে তার নিজ গ্রাম বাশাইল থেকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

