![]() গৌরনদীতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৮
১৭ December ২০২৫ Wednesday ১:৫২:৩৪ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে। এতে মাইক্রোবাসটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
এ তথ্য নিশ্চিত করেছন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

