![]() ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
২০ December ২০২৫ Saturday ৪:২৮:১৯ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা। জানাজায় অংশগ্রহণকারীরা হাদির অকাল মৃত্যুকে পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

