![]() কাউখালীতে শ্রমিক লীগের সাধারন সম্পাদক গ্রেফতার
২১ December ২০২৫ Sunday ৮:১৬:৪৩ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবীর লিটন তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উজিয়াল খান এলাকার মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন এলাকার বাসিন্দা এবং কচুয়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লিটন তালুকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা, চাঁদাবাজী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

