Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৭ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন সংগ্রহ
২২ December ২০২৫ Monday ৪:৪৫:২৯ PM
Print this E-mail this

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন সংগ্রহ


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিম মনোয়ন পত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কাছ থেকে হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ মনোয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা আল ইমরান খোকন, যুগ্ন আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, হাফিজ ইব্রাহিমের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আকবর হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি আঃ রব হাওলাদার, বশির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, শাহাবুদ্দিন বাচ্চু সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, আমরা ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে এ নির্বাচন বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের দ্রুত যে সব সন্ত্রাসী রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজ যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।

প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কি না জানতে চাইলে সরোয়ার আলম খান বলেন, দেখুন হাফিজ ইব্রাহিম এই আসনে খুবই জনপ্রিয় তিনি এই আসন থেকে এমপি ছিলেন। আমরা মনে করি, দৌলতখান বোরহানউদ্দিনের মানুষ শান্তিপ্রিয়। তবে এ আসনে বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা পরিবেশ কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। আমরা আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা করতে পারবে না। তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com