![]() বরিশাল-৫ আসন অন্য কোন শরীক দলের দাবী করাটা অমূলক: বরিশাল প্রেসক্লাবে মতবিনিময় সভায় মুফতি ফয়জুল করিম
২৩ December ২০২৫ Tuesday ১১:৪৬:২৩ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল সদর আসন কোনভাবেই শরীক দল দাবী করতে পারে না। এই দাবী অমূলক ও অযৌক্তিক। আমি দৃঢভাবে বিশ্বাস করি এই আসন চরমোনাইকেই প্রদান করা হবে। প্রার্থীদের মনোনয়নের বিষয়টি ইসলামী সমমনা আট দল আগামী ২/১ দিনের মধ্যেই সুরাহা করবে। গতকাল রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে এমন দাবী করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন -বরিশাল সদর আসনে আমার বসতবাড়ি। এই আসনে আমি যদি মনোনয়ন না পাই তাহলে শরীকদের মধ্যে কে দাবী করতে পারে? এ আসনে আট দলের মধ্যে কে বেশী জনপ্রিয় ও ভোটের মাঠে এগিয়ে তা সবাই জানে। এটা আমাদের মূলনীতি যে দল যেখানে শক্তিশালী সেখানে সেখানে সে দলের প্রার্থীকে মনোনয়ন প্রদান করা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

