![]() চার বছরেও নির্মাণ হয়নি ৩ কোটির সেতু, কী বলছে কর্তৃপক্ষ
২৪ December ২০২৫ Wednesday ১২:২৮:০০ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর ও বরগুনা জেলার সিমান্তবর্তী উপজেলা মঠবাড়িয়া ও পাথরঘাটা। নকশা জটিলতায় এই দুই উপজেলার পাশে বয়ে যাওয়া হলতা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চার বছর ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন দুটি উপজেলার দুই উপজেলার সহস্রাধিক মানুষ। জানা যায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলতা সেতু। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে জয়েন্ট ভেঞ্চারে আবির এন্ড সরদার নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুই কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা ব্যয়ে কাজটি পায়। কিন্তু কাজ না করায় ২০২১ সালে পুনরায় রিটেন্ডারে তহিদুল বাশার কবির নামক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়।
মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর এলাকার বাসিন্দা শরীফ হাওলাদার বলেন, ‘৬-৭ বছর ধরে আমরা ঝুঁকি নিয়ে কাঠের পোল দিয়ে চলাফেরা করছি। কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় হাজার হাজার মানুষের ভোগান্তি এখন চরমে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাফেরা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে বর্ষার সময় এ ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়।’
তবে মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম জানান, নকশা জটিলতা ও দরপত্রের নির্ধারিত মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনিহা প্রকাশ করলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পুনরায় দরপত্র আহবান করে নতুন ঠিকাদারকে কাজ দেয়া হলেও তারা কাজটি বন্ধ রেখেছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে পুনরায় কাজ শুরুর করার চেষ্টা চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

