![]() পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনার
২৪ December ২০২৫ Wednesday ২:৫০:০১ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরের সদরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ২টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুমনার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

