![]() পিরোজপুরে ৩টি বসতঘর আ*গু*নে পু*ড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি
২৮ December ২০২৫ Sunday ১২:৫৮:২১ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে ভোরবেলায় আগুনে ভষ্মিভূত হয়েছে ৩টি বসত ঘর। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা। ভূক্তভোগীরা জানান, ওই গ্রামের সাহা বাড়ির পলাশ কান্তি সাহার পরিবারের সবাই বেড়াতে গিয়েছিল এবং রাতে পলাশও পিরোজপুর শহরে ছিল। ভোরবেলা ওই বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরে ফেরার পর পলাশের ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেয়। এরপর মূহুর্তের মধ্যে আগুন পার্শবর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে এখনো তারা নিশ্চিত নয়। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন বলতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। এরআগে দুই বছর আগেও পার্শবর্তী একটি বাড়িতে অগ্নিকান্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছিল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

