ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন, জেলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান ও আরেক রিয়াজ উদ্দিন। কিন্তু রিয়াজ উদ্দিনের ঠিকানা পাওয়া যায়নি। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে রওনা করে সিএনজিটি। পরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকায় তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত চারজন। আর সিএনজিটি দুমরে মুচড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার