![]() মেজর হাফিজসহ ভোলার ৩টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
২৮ December ২০২৫ Sunday ৯:০৩:৪৫ PM
![]() ভোলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমসহ ৩টি আসনে ( ভোলা-১, ভোলা-২ ও ভোলা-৩) পাঁচজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসাবে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. শাহ আজিজ কাছে মনোনয়নপত্র জমা দেন হাফিজ উদ্দিন আহমেদ।
মনোনয়ন পত্র জমা দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ আসনের মানুষের ভালোবাসায় আমি পর পর ৬ বার নির্বাচিত হয়েছি। আমার সাথে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ নির্বাচন করে অর্ধেক ভোট পেয়েনে। বিগত নির্বাচনে বিএনপির কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি। কেন্দ্র দখল করে প্রহসনের নির্বাচন করেছে। পুলিশ সরকার মিলে দুটি নির্বাচনে প্রহসন করে আমাকে হারিয়েছে। গৃহবন্দী করে রাখে। আজকে তারা আল্লাহর হুকুমে দেশ ছাড়া হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

