" />
AmaderBarisal.com Logo

বরিশাল বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী কাউখালীর সালমান


আমাদেরবরিশাল.কম

২৯ December ২০২৫ Monday ৫:৩৪:২৪ PM

কাউখালী প্রতিনিধি ইমাম আইডিয়াল ফাউন্ডেশন কর্তৃক বরিশাল বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকালে ফাইনাল রাউন্ডে ১৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এরমধ্যে ৩০ পারা কুরআন রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করে ৫০ হাজার টাকা পুরস্কার জিতে নেয় পিরোজপুরের কাউখালী উপজেলার ডুমজুরি সালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ মোঃ সালমান।

ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ আঃ হক সাহেব দা.বা.।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, বিশেষ মেহমান ছিলেন আব্দুল্লাহ আনসারী ও দোয়া মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ কারী শায়েখ মাহবুবুর রহমান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।