Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মুলাদী » জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ
২৯ December ২০২৫ Monday ৮:২৮:০০ PM
Print this E-mail this

জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ


নগর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস মিলেছে। আমার বাংলাদেশ (এবি) পার্টি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, জোটে যোগদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মনোনয়ন প্রক্রিয়া শেষে ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হবে।


তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। এতে করে নির্বাচনকালীন সহিংসতা কমবে এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com