![]() জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ
২৯ December ২০২৫ Monday ৮:২৮:০০ PM
নগর প্রতিনিধি: ![]() আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস মিলেছে। আমার বাংলাদেশ (এবি) পার্টি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। এতে করে নির্বাচনকালীন সহিংসতা কমবে এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। নির্বাচিত হলে জনগণের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

