![]() উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
২৯ December ২০২৫ Monday ১০:২০:৫৯ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর((বরিশাল) প্রতিনিধি: ![]()
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নয় প্রার্থী প্রার্থীরা উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন— মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনী তথ্য অনুযায়ী, উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১ লক্ষ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৪টি। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। নাজমুল হক মুন্না সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

