" />
AmaderBarisal.com Logo

কারাগারের কারারক্ষীই শীতের সকালে পাখি শিকারি


আমাদেরবরিশাল.কম

৩০ December ২০২৫ Tuesday ৭:৫৪:২৫ PM

সোমবার কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। বরগুনা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের সড়কে তখন নীরবতা। হঠাৎ এয়ারগানের বিকট শব্দে ভেঙে যায় সেই নিস্তব্ধতা।লক্ষ্যবস্তু মানুষ নয়, একটি নিরীহ ডাহুক। মুহূর্তের মধ্যে প্রাণহীন হয়ে পড়ে পাখিটি। পাশে পড়ে থাকে আরও কয়েকটি শিকার।

এক ব্যাগভর্তি নীরব মৃত্যু।পা‌খি শিকা‌রের এই দৃশ্যটি চোখে পড়ে সময় টেলিভিশনের রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ ও ভিডিও জার্নালিস্ট রুবেলের। বুঝে ওঠার আগেই এয়ারগান আর ব্যাগভর্তি পাখি নিয়ে মোটরসাইকেলে চেপে সটকে পড়েন দু’শিকা‌রি।

তারা কেউ চোর নন, ছিনতাইকারী নন। তারা বরগুনা জেলা কারাগারের কর্মরত দুই কারারক্ষী। তারা হ‌চ্ছেন, মো. হাফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম।

বরগুনা শহরে এ দৃশ্য নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, এই দুই কারারক্ষী প্রায়ই এয়ারগান হাতে পাখি শিকারে বের হন। বিশেষ করে শীত এলেই তাদের তৎপরতা বাড়ে।

আশ্চর্যের বিষয়, মো. রফিকুল ইসলামের নাম আগেও পা‌খি শিকা‌রির তা‌লিকা উঠে এসেছিল। সাংবাদিকদের বাধার মুখে পড়ে তখন শিকা‌রি র‌ফিকুল ইসলাম ভুল স্বীকার করেছিলেন। প্রকা‌শ্যে তি‌নি বলেছিলেন, আর কখনও পাখি শিকার করবেন না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।